দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৮, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে হাসপাতাল অডিটোরিয়ামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আহসান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন- ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব ডা. জাহেদুল কবির জাহিদ, উপদেষ্টা ডা. আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল হাসান , সহ-সম্পাদক ডা. হারুন, ডা. শামীম আহমেদ, ডা. সজীব তরফদারসহ সব বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহামুদ। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের মহান শহীদ এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া তাদের দেশপ্রেম, ত্যাগ ও অবদানের স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আহত ওসমান হাদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ