দেশ ছাড়লেন সদ্য সাবেক প্রধান বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ ছাড়লেন সদ্য সাবেক প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গত শুক্রবার (৩০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করা সাবেক এই প্রধান বিচারপতি।

গেলো ১০ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সুপ্রিমকার্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।

আওয়ামী লীগ সরকার পতনের পর হেয়ার রোডে তার বাড়িতে ভাংচুর করা হয়। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ৩০ আগস্ট ওবায়দুল হাসানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ