দেশ-জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ-জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশ-জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের প্রধান বিষয় হচ্ছে মানবতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, তাই মানবতাকে টুকরো টুকরো না করে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ করতে সকল শ্রেণি ও পেশার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাফরুলের একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দল-ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য। সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে। যা আর চলতে দেয়া যায় না বরং তা পাল্টানোর সময় এসে গেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম ও মহানগর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ