দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ: সালাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৫, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৫, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেছেন, দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। তাই আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন হোক দেশের মানুষ তার অধিকার ফিরে পাক।
রবিবার (৫ মে) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবি দলের উদ্যোগে সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা, গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা। সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, উনি বলেন, “কেউ সরকারের সমালোচনা করতে পারবে না”। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেয়া হয়েছে। ওদেরকে বাঁচার জন্য। কেউ কোর্ট এ যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে। ওরা চুরি করছে।
সুন্দরবনে কখনো শুনিনি আগুন লাগিয়েছে জানিয়ে তিনি বলেন, কে আগুন লাগিয়েছে, জানতে চাই।
সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করেছে, আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে “বিএনপি নাকি গণতন্ত্র চায় না”।
এ দেশের গণতন্ত্রকে বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে, তাই এ কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনার বিকল্প এ দেশের জনগণ, রিক্সাওয়ালা, এরা নির্ধারণ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নেতা কে?” আমরা বলতে চাই, শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতা কে? সেটির খোঁজ নাই। আর বিএনপি নিয়ে কথা বলেন। নিজের ঘরের খোঁজ রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ শাহ আলম, সদস্য সচিব কে এম সোহেল রানা ও ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ