দেশ বাচাঁতে তারুন্যের সমাবেশ সফল করতে শরীয়তপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ দেশ বাচাঁতে আগামী ২২ জুলাই ঢাকায় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে শরীয়তপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা প্রশাসনের বাধা উপেক্ষা করে সংক্ষিপ্ত ভাবে মনোহর বাজারের দক্ষিন পাশে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্নসাধারন সম্পাদক আঃ জব্বার খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারন সম্পাদক কামরুল ইসলাম তালুকদার,সহকোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার, সদস্য মাসুদ আহম্মেদ খান,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্নসম্পাদক এড. শওকত আরা উর্মী। জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি মনির হোসেন মাঝি,যুগ্নসাধারন সম্পাদক আতিকুর রহমান মোল্যা, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবরসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলেল সভাপতি সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকাল থেকে পালং মডেল থানা পুলিশ সভাস্থল ঘিরে রাখে। সেখানে কোন নেতা কর্মীকে প্রবেশ করতে দেয়নি।বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এসে সভাস্থলে হাজির হলেও তাদেরকে সভা মঞ্চের সামনে ঘরের ভিতরে প্রবেশ করতে পুশি বাধা সৃষ্টি করে । বেলা অনুমান ১টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরে একযোগে নেতা কর্মীরা বাধা উপেক্ষা করে সভাস্থলে ঢুকে পরে। এ সময় সংক্ষিপ্ত ভাবে কেন্দ্রীয় দুইজন নেতা আগামী ২২ জুলাই তারুন্যের সমাবেশে যোগদানের জন্য আহবান জানান। নেতৃবৃন্দ বলেন ২২ জুলাই ভোটের অধিকার ভাতের অধিকার সহ গনতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবীতে তারুন্যের সমাবেশে সকলে ঐক্যবদ্ধ ভাবে যোগ দিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন।
জনতার আওয়াজ/আ আ