দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় অনুষ্ঠিত দলটির পথসভায় নাহিদ এ কথা বলেন।

এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে।

এর আগে সকালে সিলেটের বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। বিচার এবং সংস্কার নিয়ে শহীদের গর্বিত স্বজনেরা তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

এদিকে দুপুরে মৌলভীবাজারে পথসভা শেষে এনসিপি নেতারা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ