দৈনিক কালবেলা পরিদর্শনে বিএনপি'র মিডিয়া সেলের প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৈনিক কালবেলা পরিদর্শনে বিএনপি’র মিডিয়া সেলের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ

 

দৈনিক কালবেলা’র কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল।
শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩, বিকেলে নিউমার্কেট সিটি কমপ্লেক্সে পত্রিকাটির কার্যালয়ে আসেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী ও ব্যারিস্টার মীর হেলাল। এ সময় অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল ও সাংবাদিক এসএম রিয়েল রোমান সাথে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের নেতৃবৃন্দকে কালবেলা কার্যালয়ে স্বাগত জানান পত্রিকার উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ী ও নগর সম্পাদক রাজু আহমেদ। তারা পত্রিকার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেন।
এসময় দৈনিক কালবেলার পরিচালক (সেলস মার্কেটিং ও অপারেশন) আহসানুজ্জামান রিমন, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) রিয়াজ শাহী, বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, অনলাইন ইনচার্জ দেলুয়ার রাশেদ, স্টাফ রিপোর্টার শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৭ দফা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো সমালোচনা পাইনি। আমাদের বিষয়বস্তুর সবাই প্রশংসা করছেন। এই রুপরেখা জাতির জন্য একটা দলিল হিসেবেই আমরা মনে করছি। তিনি বলেন, আমরা সবার কাছে এটা পৌঁছে দিতে চাই এবং সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনে আরো সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করা হবে।
দৈনিক কালবেলার সংবাদ পরিবেশনা ও মান নিয়ে প্রশংসা করে স্বপন বলেন, অল্প কিছুদিনের মধ্যেই দৈনিক কালবেলা সবার কাছে পৌঁছে গেছে। পত্রিকাটি একটি মডার্ন এপ্রোচ নিয়ে কাজ করছে। তাদের লেখা ও মেকআপ সবার কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হচ্ছে। যদিও আমরা সবাই একটা সঙ্কটকাল পার করছি। এরমধ্যেও কালবেলা দেশের ও জাতির জন্য কাজ করবে এটাই আমাদের বিশ্বাস। এমনকি সবার কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা নিয়ে যেকোনো মতামত জানালে আমরা সাদরে গ্রহণ করবো।
চলমান আন্দোলন ও কর্মসূচি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ২৭ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারা সমর্থন করছেন। ইতিমধ্যে দেশব্যাপী গণসমাবেশগুলোতে তার প্রমাণ সবাই দেখেছেন। সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
কালবেলা কার্যালয় পরিদর্শনকালে বিএনপি মিডিয়া সেলের প্রতিনিধিরা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা সম্বলিত একটি বুকলেট পত্রিকাটির সাংবাদিক ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ