দৈনিক প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৈনিক প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

 

সাভারে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ‘সিআইডি পরিচয়ে’ তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলছেন, এই অভিযোগ তিনিও ‘শুনেছেন’। তবে সিআইডির ঢাকা বিভাগের ডিআইজি মো. ঈমাম হাসান বলেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস। ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারানো পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের ছোট ভাই তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ