দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসিবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসিবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শক্তিগুলোর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসিবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জেএসডির কর্মিসভায় তিনি এ কথা বলেন।

দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, সম্প্রতি গণঅভ্যুত্থানের অংশীজনদের একাংশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মতপার্থক্য দেখা দিয়েছে সেটির কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান অন্তরায়।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, সংস্কার ও নির্বাচন দুটি মুদ্রার এপিঠ ও পিঠ। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে গণঅভ্যুত্থানের ফসল যেমন ঘরে তোলা যাবে না। তেমনি সংস্কার করতে গিয়ে যদি নির্বাচন করতে অতিরিক্ত সময় নেওয়া হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিও মুখ থুবড়ে পড়বে। ফলে চলমান মতপার্থক্য কাটিয়ে উঠতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই একমাত্র পথ।

কালিয়াকৈর উপজেলা জেএসডি’র আহ্বায়ক নাসরিন বেগমের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারজানা জামান দিবা, সহ সম্পাদক ফজলুর ইসলাম খান সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ গাজীপুর মহানগর সভাপতি মীর মোহাম্মদ সিরাজ, নাগরিক ঐক্যের গাজীপুর জেলা সদস্য সচিব কামাল উদ্দিন,গাজিপুর জেলা জেএসডি’র আহ্বায়ক মো. রহিম উল্লাহ, মহানগর জেএসডি’র আহ্বায়ক মো. ফজলুল হক ফারুক বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয়। সঞ্চালনা করেন গাজীপুর মহানগর জেএসডি’র যুগ্ম আহ্বায়ক শরিফুর ইসলাম সুজন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ