দৌলতখানে অগ্নিকাণ্ডে বসতঘর-দোকান-গোডাউন-কারখানা পুড়ে ছাই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৌলতখানে অগ্নিকাণ্ডে বসতঘর-দোকান-গোডাউন-কারখানা পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার দৌলতখান অগ্নিকাণ্ডে বসতঘর, গোডাউন, দোকান ও কারখানা সহ ২২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, শনিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ২টি বসতঘর, ১ টি বেকারির দোকান, ১টি প্লাস্টিক কারখানা ও ১৯ টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ