দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

 

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ২৫ জুন ২০২৪ রোজ মঙ্গলবার ইস্ট লন্ডনের জয়পুর রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান(নুরু)এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত এবং বাংলাদেশ পরিচালনা কমিটির সদ্য প্রয়াত সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি মনির খান,সহ সাধারণ সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,হাজী খলিল উদ্দিন,মোঃ দৌলত হোসেন,হানিফ আহমদ খান,ফারুক আলী এবং ট্রাস্টের শুভানুধ্যায়ী মোঃ মুক্তার খান।

সভায় উম্মুক্ত আলোচনার মাধ্যমে আগামী ১৫ই জুলাই রোজ সোমবার লন্ডনের জয়পুর রেস্টুরেন্টে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ও কয়েকটি কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়,ট্রাস্টের উদ্যোগে শিগ্রই ইউরোপের ফ্রান্স ভ্রমনের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং নতুন ট্রাস্টি দৌলতপুর গ্রামের কৃতিসন্তান মঈন উদ্দিন আনছার,ভাটিপাড়া গ্রামের তানবীর আহমেদ,হাসনাজী গ্রামের এনামুল হক,মুজাহিদুর রহমান আসকর,সিংগেরকাছ মাঝগাঁও গ্রামের ফরিদ আলী,মিয়াজনেরগাঁও গ্রামের আব্দুল মান্নান,দৌলতপুর গ্রামের আলী আশরাফ এবং চাঁনপুর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ট্রাস্টিশীপ আবেদন অনুমোদন করা হয়।

এবং নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে গত ২৯ মে ২০২৪ ইংরেজি রোজ বুধবার নর্থ ইউকের ওল্ডহাম শহরে নেটওয়ার্কিং সফর ও সভাসমূহ অত্যান্ত সুন্দরভাবে আয়োজন ও সম্পূর্ণ করায় ট্রাস্টের কার্যকরী কমিটির পক্ষ থেকে আয়োজনে সংশ্লিষ্ট এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন ট্রাস্টিবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রত্যাশা ব্যক্ত করেন যে,যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সর্বস্থরের প্রবাসীবৃন্দ পর্যায়ক্রমে ট্রাস্টিশীপ গ্রহণ করে ট্রাস্টকে আরো সমৃদ্ধশালী করবেন।

সভার মাধ্যমে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দ ও ট্রাস্টি ছাড়াও যুক্তরাজ্যের ভিবিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সম্মানিত প্রবাসীবৃন্দকে আগামী ১৫ জুলাই ২০২৪ ইংরেজি রোজ সোমবার দুপুর ১২:৩০ মিনিটে লন্ডনের ব্রিকলেইনস্থ জয়পুর রেস্টুরেন্টে বার্ষিক সাধারন সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ