দ্বিতীয় দফায় এনডিপির সঙ্গে সংলাপে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বিতীয় দফায় এনডিপির সঙ্গে সংলাপে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

 

সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তুলতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সংলাপে বসেছে দলটি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয়েছে। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সংলাপে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। এনডিপির পক্ষে দলটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের নেতৃত্বে মহাসচিব আবদুল্লাহ আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান, মূসা মণ্ডল, জামিল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আলী আকবর, সুলতানা পারভীন, মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল আজিজ ও যুগ্ম মহাসচিব হাফেজ আবু সাঈদ উপস্থিত রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ