দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি : খোকন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি। সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দুবেলা খায়।’
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমানের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এ দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধন সরকার ঠিক করবেন। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।’
তিনি বলেন, ‘তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।’
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন (বিদ্যুৎ), চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ