ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মেনে নেবে না: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মেনে নেবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।

রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জামায়াতের উদ্দেশ্যে আরও বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, বেহেশতে নিয়ে যাবে বলে ভোট নেওয়া এত সহজ না। শেখ মুজিবও ভোট চুরি করেছেন। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবকে কপি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। তাই আর হিংসা নয়, বিদ্বেষ নয়। আসুন আমরা সবাই ৭১-এর যুদ্ধ ও জুলাই বিপ্লবের কথা স্মরণ করে ভাই ভাই মিলে নির্বাচনের প্রস্তুতি নেই।

জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসাইন খলিলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ