‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সবসময় আন্তরিক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শুক্রবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জে ছোট ভুরুলিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ছোট ভুরুলিয়া জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এতে উপস্থিত বক্তারা বলেন, ‘মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। নতুন ভবন নির্মিত হলে ধর্মীয় কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য ভূঁইয়া দিপু বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সবসময় আন্তরিক। আশা করছি এই মসজিদের নির্মাণকাজ খুব দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ