ধর্মের নামে অত্যাচারও এক ধরনের ফ্যাসিজম: ফরহাদ মজহার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্মের নামে অত্যাচারও এক ধরনের ফ্যাসিজম: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ধর্মের নামে কারও ওপর অত্যাচার-নিপীড়ন করে একদল ব্যক্তি ইসলামের সহনশীলতা ও সৌন্দর্য ‘নষ্ট করছে’ বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত সংগীত আসর ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দেশের বিভিন্ন স্থানে মাজারে, মাজার অনুসারী ও বাউল সাধকদের ওপর হামলার প্রতিবাদে ‘সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে এই সংগীত আসর ও সমাবেশের আয়োজন করে।

ফরহাদ মজহার আরও বলেন, ‘ধর্মের নামে অন্যকে অত্যাচার করাও ফ্যাসিজম। এতে করে ইসলামের সহনশীলতা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাঁচ আগস্টের আগে আমরা যখন ইসলামের জন্য লড়াই করেছি তখন তারা কোথায় ছিল? বর্তমানে তারা ইসলামের নামে শয়তানি করছে। কোনো কারণ ছাড়াই মাজারে হামলা এবং বাউলদের ওপর নির্যাতন করা হচ্ছে।’

বাউলদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাষ্ট্র থেকে প্রশ্ন তোলা হচ্ছে বলে সমাবেশে জানান ফরহাদ মজহার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন ইসলামের দোহাই দিয়ে ভোট বিক্রির ফন্দি করা হচ্ছে। বাউলদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। এভাবে যারা সংঘাত সৃষ্টি করে তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ওলি-আউলিয়াদের দরবার হলো বাউলদের আশ্রয়স্থল। আমরা গানে গানে ওলি-আউলিয়াদের গুণগান করি। তাহলে তারা কেন বাউলদের ওপর অত্যাচার করছে। তারা স্লোগান দিচ্ছে-‘একটা করে বাউল ধর, সকাল-বিকাল জবাই কর।’ এটা তো এক ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান।’

সমাবেশে বাউল, বয়াতি ও পালাশিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাদের মধ্যে ছিলেন আলেয়া বেগম, আলমাস সরকার, সুজন সরকার, পাটেল সরকার, ঝুমা বয়াতি, জান্নাত বৈদেশী আখি, রেহানা সরকার, রূপা সরকার, নাসিমা সরকার, দেলোয়ার বয়াতি, সালাউদ্দিন দেওয়ান, ইয়ামিন সরকার ও শিরিন সুলতানা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ