ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটি।

সমাবেশে মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি, শাহবাগে পুলিশের ওপর হামলা দেশের আইন-শৃঙ্খলার ওপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে

সমাবেশে বক্তারা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। শাহবাগীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, কোরআনের আইন বাস্তবায়ন হলে এ দেশে আর কোনো ধর্ষণ হবে না। ব্রিটিশদের আইন বাতিল করতে হবে। শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ