ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল জাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল জাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।

মিছিলে শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোনের কান্না, আর না আর না’-সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, সামাজিকভাবে নারীদের যে হেয় করা হয় তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আর কেউ ধর্ষণ বা এরকম অপরাধ করার সাহস পাবে না। আমরা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী তামান্না বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ না। না ঘরে না বাইরে। কোথাও শান্তি নেই। সব জায়গাতেই মানুষরূপী পশুদের রাজত্ব। ফেসবুক মিডিয়া খুললেই শুধু ধর্ষণ। প্রকাশ্য মৃত্যু শাস্তি নীতি চালু করলে এই ভাইরাস কমবে। ধর্ষণ এখন সংক্রমণ রোগের মতো রূপ নিয়েছে।

আরেক শিক্ষার্থী ফয়জুন তানহা বলেন, আইনের প্রয়োগ না থাকায় দেশে অহরহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেই সঙ্গে ধর্মীয় শাসনও নিশ্চিত করা জরুরি। ধর্ষকের একমাত্র শাস্তি হওয়া প্রয়োজন মৃত্যু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ