ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় মিছিল নিয়ে বের হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ‌তবে মিছিলটি দ্রুতই শেষ করে সটকে পড়েন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল করে বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে চারটার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। ককটেল বিস্ফোরণের কথা আমরাও শুনেছি। কিন্তু এটা নিশ্চিত না আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ