ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল পৌনে টার দিকে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন: আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেল ৪টার দিকে আগুন দেন আন্দোলনকারীরা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন: রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দেন আন্দোলনকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ