ধানের শীষের প্রার্থীকে বিজয়ীকরতে সকলে ঐক্যবদ্ব থাকুন ডাঃ এজেডএম জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষের প্রার্থীকে বিজয়ীকরতে সকলে ঐক্যবদ্ব থাকুন ডাঃ এজেডএম জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবি পরিষদ নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন,আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,বিএনপি একটি বিশাল দল এই দলে একাধিক প্রার্থী থাকতে পারে,নেতৃত্বের মধ্যে প্রতিযোগীতা থাকতে পারে কিন্তু নির্বাচনে এক হয়ে কাজ করতে হবে।জাহিদ হোসেন বলেন,মধ্য ফেব্রুয়ারীতে যে নির্বাচন হবে তা অত্যান্ত কঠিন সবাই এক হয়ে কাজ করতে না পারলে দলীয় প্রার্থীকে বিজয়ী করা কঠিন হয়ে যাবে।মনে রাখতে হবে আমাদের সবার প্রতীক কিন্তু একটাই সেটা হলো ধানের শীষ।তাই ধানের শীষের প্রার্থী নিয়ে কোন ভেদাভেদ থাকতে পারে না। ডাঃ জাহিদ হোসেন শনিবার দুপুরে গফরগাঁও উপজেলায় একটি স্মরণ সভায় যোগদানের উদ্যেশ্যে ঢাকা থেকে যাওয়ার প্রাক্কালে ভালুকা পৌর মার্কেট চত্বরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছানোর সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,ময়মনসিংহ বিভাগীয় সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আলী,সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানউল্লাহ খান রুবেল,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ফারুকসহ বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। ডাঃ জাহিদ বলেন,ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুর নেতৃত্ব দেয়ার যে সুযোগ এসেছে তা ধৈর্য্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হবে। তিনি বলেন,বিভাজন কখনো জয় আনবে না। আগামী দিনে বাচ্চুর নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদের সকল নেতা-কর্মীকে আপনারা ঐক্যবদ্ধ রাখতে চেষ্ঠা করবেন। তিনি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে সুযোগ এসেছে তা বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে কাজে লাগাতে হবে। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন,আমাদের প্রানপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার সময় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নেত্রীকে সুস্থ্য করে তোলেছেন এবং বিএনপির নেতা হিসেবে সারা দেশ নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করছেন এ জন্য ভালুকা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ডাঃ এজেএম জাহিদ হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপি নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলীয় নেতা-কর্মীরা এক বিশাল আনন্দ মিছিল বের করে। শনিবার সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভালুকা সরকারী কলেজ মাঠে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে নারী-পুরষ আবালবৃদ্ধবনিতা সমন্বয়ে এক বিশাল আনন্দ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সদরের প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিন করে। মিছিলে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসহ পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উল্লেখ্য দীর্ঘ একবছরের অধিক সময় বহিস্কার থাকার পর শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে দলীয় হাই কমান্ড ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর বহিস্কারাদেশ প্রত্যাহার করেন। এতে হতাশাগ্রস্ত নেতা-কর্মীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ