ধানের শীষ প্রতীকে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষ প্রতীকে জয় পেলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দুই শতাধিক প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। এরমধ্যে ধানের শীষ প্রতীকে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

আইনজীবীদের মধ্যে বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান, নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-৫ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন।

পাবনা-২ আসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ