ধৈর্য শক্তি ভেঙে গেলে সামাল দিতে পারবেন না : শামীম ওসমান হুমকী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধৈর্য শক্তি ভেঙে গেলে সামাল দিতে পারবেন না : শামীম ওসমান হুমকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ডিএনডির পানি কমে গেছে। অনেকে সুযোগ পেয়ে খারাপ কথা বলছেন।
আমি খুব কষ্ট পেলাম। এ কাজটা করছে বাংলাদেশ সেনাবাহিনী। যদি এ কাজটি নিয়ে খারাপ কথা বলা হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান করা হয়। আশা করি, আপনারা আর এ ধরনের ভিত্তিহীন কথা বলবেন না।
শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা এম ডব্লিউ কলেজে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হুমায়ন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ধৈর্যের বাঁধ আছে’ উল্লেখ করে শামীম ওসমান হুমকী বলেন, এমন কিছু কথা বলবেন না যাতে মানুষের ধৈর্য কমে যায়। ধৈর্য শক্তি ভেঙে গেলে কিন্তু পরে সামাল দিতে পারবেন না। লাগাম দেন মুখে। রাজনীতি করেন ভালো, কিন্তু শান্তি রাখেন। ১৬ বছর ধরে ক্ষমতায় আছি কাউরে একটা ফুলের টোকা দেইনি।
তিনি আরও বলেন, অনেকে বড় বড় কথা বলেন কষ্ট লাগে। বড় বড় কথা ও অশ্লীল কথা বলা বন্ধ করেন। এতদিন কে বিএনপি করতো, আওয়ামী লীগ করতো ব্যাপার ছিল না। আমরা সবাই মিলেমিশে ছিলাম। কিছু লোক ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ফতুল্লাকে সিটি করপোরেশন করতে চাচ্ছে। গিয়ে দেখেন ফতুল্লায় কত কোটি টাকার কাজ হয়েছে। সুতরাং এমন কিছু করবেন না ভালো হবে না।
দোয়া ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হুমায়ন কবিরের ছেলে হুমায়ন কবির সাজুসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ