ধোলাইখালে বিএনপি নেতা গয়েশ্বর আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধোলাইখালে বিএনপি নেতা গয়েশ্বর আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষ চলছে। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত আহত অবস্থায় তাকে আটক করে পুলিশ। এসময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ একাধিক নেতাকর্মীকেও আটক করে পুলিশ।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

এদিকে বিএনপি নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ