নওগাঁয় ৬ দাবিতে চলছে অবরোধ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নওগাঁয় ৬ দাবিতে চলছে অবরোধ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

 

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে অবরোধ কর্মসূচি চলছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা বাসস্ট্যান্ড এসে অবরোধ কর্মসূচি পালন করছেন।

ছাত্র নেতারা বলেন, সম্প্রতি পলিটেকনিকগুলোতে কারিগরি ছাত্র আন্দোলনের চলমান ৬ দাবির আন্দোলনের প্রেক্ষিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট কর্মসূচি পালন করছেন। সম্প্রতি সময় হাইকোর্টের একটি রিটের সিদ্ধান্ত প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টররা পদোন্নতি পাবেন। এই সিদ্ধান্তকে শিক্ষার্থী সমাজ কালো রিট আখ্যা দিচ্ছি।

ক্রাফট ইনস্ট্রাক্টরদের সাধারণ যোগ্যতা এইচএসসি-এসএসসি পাস। বাংলাদেশে মনে হয় না এমন কোনো সেক্টর আছে যেখানে এইচএসসি-এসএসসি পাস কোনো ব্যক্তি তার অভিজ্ঞতার জন্য শিক্ষক পদে পদোন্নতি পায়। কোনো সেক্টরে যদি এমন ঘটনার চেষ্টা করা হয় তাহলে তা হবে ওই সেক্টর ধ্বংসের সূচনা।

হাইকোর্টের প্রকাশ কালো রিট শুনানি বাতিল করে শিক্ষার্থীদের ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে জানান আন্দোলনরত ছাত্র নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ