নওগাঁয় ট্রাকচাপায় ৫ অটোরিকশা যাত্রী নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নওগাঁয় ট্রাকচাপায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৫:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৫:১২ পূর্বাহ্ণ

 
জেলা প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলি বলিহার কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।
নওগাঁ সদর থানার ভীমপুড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় মেলেনি।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ