নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১১০ তম মৃত্যু বার্ষিকিতে শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১১০ তম মৃত্যু বার্ষিকিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
আজও সলিমুল্লাহ বাহাদুরকে অবজ্ঞা করা হচ্ছে-মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, শিানুরাগী, সমাজসেবক নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১১০ তম মৃত্যু বার্ষিকী আজ ১৬ জানুয়ারী২০২৪ মঙ্গলবার এ উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় বেগম বাজারস্থ মরহুমের মাজার প্রাঙ্গনে তার গৌরবময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নওয়াব স্যার সলিমুল্লাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সহ সংগঠণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নওয়াব পরিবারের মরহুম অন্যান্য সদস্য-সদস্যাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এর আগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠণ মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে।
স্মরণ সভায় এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, আজও নওয়াব স্যার সলিমুল্লাহকে অবজ্ঞা করা হচ্ছে। ১১০ বছর আগে যিনি মৃত্যুর পূর্বে ভারত উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন তা আজও স্মরণিয়। তিনি বলেন, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আহসান ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে যা বুয়েট নামে পরিচিতসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। অথচ দুঃখজনক হলেও সত্য সে সব প্রতিষ্ঠানের কেউ তার মাজারে ফলের শ্রদ্ধা দিতেও আসেনি। তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্রের সংকটের মূল কারণ হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনা বরং নিজেদের ইচ্ছা মত ইতিহাস বিকৃতি করে আমাদের চেতনাকে ধ্বংস করে দিচ্ছি। তিনি আরো বলেন, সময় এসেছে দেশের সব মণীষীদের যথাযথ মর্যাদা দিয়ে তাদের জন্ম ও মৃত্যু বার্ষিকিতে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচির গ্রহণ করার। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি ইতিহাসের এই ক্ষণজন্মা মহাপুরুষ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর মৃত্যু বরণ করেন। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ