নগরের পাটগুদাম ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জয় রায়ের উপর দূর্বৃত্তদের হামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :
নগরীর পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে বলাশপুর এলাকার বাসিন্দা জয় রায়ের উপর দুর্বৃত্তরা হামলা করে ব্যাপক মারধোর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। মারধোর করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার ডাকে পথচারীরা জয় রায়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। জয় রায়কে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা অরুণ রায়ের ছেলে জয় রায় গত ১২ জানুয়ারি রাতে বাসায় ফেরার পথে ব্রীজ সংলগ্ন বাইপাস সড়কে কিছু বুঝে উঠার আগেই দূর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালিয়ে মারধোর করে চলে যায়।
এ ঘটনায় জয় রায় চরম উৎকন্ঠায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্রীজ সংলগ্ন এ সড়কে আইনশৃংখলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
জনতার আওয়াজ/আ আ