নগর বিএনপির প্রস্তুতি সভা সরকারের বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছেঃ মনা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নগর বিএনপির প্রস্তুতি সভা সরকারের বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছেঃ মনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সরকারের বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। জনস্রোতের মুখে যে কোন সময় তারা বিদায় নিতে বাধ্য হবে। সরকার প্রধান ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা আবোল তাবোল ও অসংলগ্ন বক্তব্য তার প্রমাণ বহন করে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে এটা জনতার আন্দোলন। এটা শুধু বিএনপির আন্দোলন নয়, এটা ১৮ কোটি জনতার আন্দোলন। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটবে এবং বাংলাদেশ একটি নতুন সূর্য উদিত হবে।

সভা থেকে আগামী ১৬ জানুয়ারি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রতিটি থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে আগামী ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। একই দিনে একই স্থানে খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভা থেকে যোগীপোল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা তোফায়েল আহমেদ এবং দৌলতপুর থানার সাবেক বিএনপি নেতা নিয়াজ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ভারতে চিকিৎসাধীন ১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মঈনুল ইসলামের আশু রোগমুক্তি
কামনা করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, বেগ তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, মুর্শিদ কামাল, এড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবির মিল্টন, জহর মীর, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, শেখ আব্দুস সালাম, তারিকুল ইসলাম, জাহিদুল হোসেন জাহিদ, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, এড. কানিজ ফাতেমা আমিন, শফিকুল ইসলাম শাহিন, নুরুল ইসলাম বাচ্চু, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, মতলেবুর রহমান মিতুল, মোহাম্মাদ হোসেন, নুরুল হক, ইউসুফ মোল্লা, শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ