নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। অনুসন্ধান করে ওই বক্তব্যকে ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ আরও জানায়, নজরুল ইসলাম খানের একটি স্পর্শকাতর মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যে তিনি বিএনপির কর্মীদের ধানমন্ডি ৩২ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন) এর ব্যাপারে সংযত থাকতে আহ্বান করেছেন। ভবিষ্যতে এই বাড়ি ভাঙার দায়ভার বিএনপির ওপরে পড়বে- এমন আশঙ্কা তিনি এই বক্তব্যে প্রকাশ করেছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে- নজরুল ইসলাম খানের নামে প্রচারিত এই বক্তব্যটি ভুয়া। ‘ডিবিসি নিউজ’ নামক টিভি চ্যানেলের ফটোকার্ড ব্যবহার করে এই ভুয়া বক্তব্যটি ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ডিবিসি নিউজ জানিয়েছে- এমন কোনো ফটোকার্ড তারা প্রকাশ করেনি। অন্য কোনো উৎস থেকেও নজরুল ইসলাম খানের এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব ফটোকার্ডকে বিকৃত সাব্যস্ত করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ