নড়াইলে জাতীয়তাবাদী সমমনা জোট নেতার গণসংযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইলে জাতীয়তাবাদী সমমনা জোট নেতার গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে গণসংযোগ করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া, পাজারখালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় ফরিদুজ্জামান ফরহাদ বলেন. চাল, ডাল, চিনি, তেল, সার, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্রব্যের মূল্যের কষাঘাতে জনসাধারণ অতিষ্ঠ। এসব কারণে আওয়ামী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামের জন্য নেতাকর্মীদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে। এছাড়া সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে।

এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্মসম্পাদক খোরশেদ তৌহিদ সোহেল, সদস্য নুরুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর থানা বিএনপির যুগ্মআহবায়ক রেজাউল করিম টিংকু, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজা খবির, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, এনপিপির জেলা সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব পিয়াল হাসান, লোহাগড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফরহাদ ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে শনিবার সন্ধ্যা পর্যন্ত কুশল বিনিময় করেন এনপিপি নেতা ফরিদুজ্জামান ফরহাদ। বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ