নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে পৌর ভবন সংলগ্ন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশের পাশাপাশি আওয়ামী নেতাকর্মীদের হামলা নির্যাতনের প্রতিবাদে নড়াইল জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল জমাদ্দার, যুগ্ম-আহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্মসাধারণ সম্পাদক রহিম ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, মিজানুর রহমান, আকিদুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ