নড়াইলে সীরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা: জান্নাতের ‘টিকিট বিক্রি’ অপপ্রচারের খণ্ডন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইলে সীরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা: জান্নাতের ‘টিকিট বিক্রি’ অপপ্রচারের খণ্ডন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

ছবি প্রতিনিধি

নড়াইলে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওলামা বিভাগের আয়োজনে সভায় বক্তারা মুসলমানদের হযরত মুহাম্মদ (সা:) এর জীবন আদর্শ অনুসরণের গুরুত্ব উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা বদিয়ার রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন ও অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রতিটি মুসলমানকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। এতে রাষ্ট্রের সব ধর্মের নাগরিক সমান মর্যাদা পাবেন। বক্তারা আগামির বাংলাদেশকে “কোরআন ও সুন্নাহর বাংলাদেশ” হিসেবে দেখার প্রত্যাশা প্রকাশ করেন।

জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “একটি দলের নেতারা বলে থাকেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। এটি একটি দলের অপপ্রচার। কেউ জান্নাতের ঠিকাদার নয়। কোরআন ও হাদিসের আদর্শ ব্যতীত কেউ মুক্তি পাবে না। প্রতিটি মুসলমানের একমাত্র আদর্শ হবে আল্লাহ ও রাসুল (সা:) এর আদর্শ।”

সভায় বক্তারা মুসলমানদের জন্য নৈতিক, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনের গুরুত্বও তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ