নড়িয়ায় পারিবারিক কলহে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় পারিবারিক কলহে তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় পারিবারিক কলহের জেরে তিন শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে মা ও আরেক শিশু ।রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ সালমা বেগম জপসা এলাকার আজবাহার মাদবরের স্ত্রী এবং তার ৭ বছরের ছেলেসন্তান সাহাবীর। উদ্ধারকৃতরা হলো আনিকা (৩) ও সোলেমান (১)।
স্থানীয় ও নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, ১০ বছর আগে ভোজেস্বর ইউনিয়নের পাঁচক এলাকার লোকমান ছৈয়ালের মেয়ে সালমা বেগমের সঙ্গে বিয়ে হয় জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শাজাহান মাদবরের ছেলে আজবাহার মাদবরের। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।শনিবার রাতে এসব বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগবিতন্ডা হলে রোববার সকালে তিন সন্তান সাহাবীর, আনিকা ও সোলেমানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন সালমা বেগম । পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদী থেকে আনিকা ও সোলেমানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে নিখোঁজ সালমা বেগম ও তার ছেলে সাহাবীরকে উদ্ধার করতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ সালমা বেগমের মামা লিটন ছৈয়াল অভিযোগ করে বলেন, আমার ভাগনিকে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করতো। শনিবার রাতে তারা আমার ভাগনিকে মারধর করে। এ ক্ষোভে আজ তিন সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে সালমা।
সালমা বেগমের বাবা বলেন, আমার মেয়ে আর নাতিকে ওরা মেরে ফেলেছে। ওদের জন্যই আমার মেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। আমি এর বিচার চাই।
সালমা বেগমের স্বামী আজবাহার মাদবর বলেন, আমার স্ত্রীর সঙ্গে কারও ঝামেলা ছিল না। কেন ও আমার বাচ্চাদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে তাও জানি না। কয়েকদিন ধরে ওর মাথায় সমস্যা হচ্ছিল তাই ভেবেছিলাম ফকির দেখাবো।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সালমা নামের এক গৃহবধূ পারিবারিক কলহের কারণে তিন শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মা ও আরেক সন্তান নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ