নড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই, দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই, দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে অন্তত দুইকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নড়িয়া বাজারের সংলগ্ন গোলাম মাওলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী ভাবে সহায়তার আশ^াস দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে নড়িয়া বাজারের সংলগ্ন গোলাম মাওলা ব্রিজ এলাকায় এলাকার মাহবুব আলমের ব্যাটারির দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । ঐ আগুন মুহূর্তের মধ্যেই আশে পাশে থাকা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে নড়িয়া ফায়ার সার্ভিসের দ’ুটি টিম ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের মাহবুব আলমের ব্যাটারির দোকান, আক্তার হোসেনের ওষুধের দোকান, ইদ্রিস আলীর ফার্নিচারের দোকান, বাবুল শেখের এসি ফ্রিজ মেরামতের দোকান, নাসির শেখের থাই ও অ্যালুমিনিয়ামের দোকান এবং হিরণ মোল্লার ফ্লেক্সি লোডের দোকানসহ ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় দকোটি টাকার ক্য়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, আমার ওষুধের দোকানে অন্তত ৩০ লাখ টাকার মালামাল ছিল। অনেক কষ্ট করে তিলেতিলে ব্যবসা প্রতিষ্ঠানটি দাঁড় করেছি। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। সরকারের সাহায্য ছাড়া আমার আর কোনো বাঁচার পথ নেই।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাবুল শেখ বলেন, আগুনের খবর পেয়ে আমি বাজারে ছুটে আসি। এসে দেখি আমার দোকানের ফ্রিজ সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার মতো ৬ জন ব্যবসায়ীর এ ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে সাহায্যের চাই।
নড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারির দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কাছে একটি বড় পুকুর থাকায় অন্য দোকান গুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে। নয়তো বড়ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা কঠিন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ