নড়িয়ায় স্বতন্ত্র প্রাথীর অঙ্গীকার ২০২৪ ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্রী প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালিদ শওকত আলী সোমবার ১ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নির্বাচনী অঙ্গীকার ২০২৪ ঘোষনা করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন ”স্মার্ট নড়িয়া, স্মার্ট সখিপুর । মুক্তির কলরবে গর্জে উঠুক মানবতার জয়ধবনি”।এ সময় উপস্থিত ছিলেন তার মা সাবেক ডেপুটি স্পীকার প্রায়ত কর্ণেল অব শওকত আলীর স্ত্রী মাজেদা শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।তিনি তার নিজ বাড়ি নড়িয়া সদরের পলিটেকনিক কার্যালয়ে শরীয়তপুর জেলার বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে এ অঙ্গীকার ঘোষনা করেন। তিনি বলেন আমার প্রতিদ্বন্দি প্রার্থী নৌকা মার্কার এনামূল হক শামীম এখন মন্দির নির্মান,শ্মশান নির্মান করার প্রতিশ্রæতি দিচ্ছে। ধর্মের নামে ব্যবসা করছেন। গত ৫ বছর কি করেছেন ? পদ্মাসেতু থেকে নড়িয়া আসার রাস্তাটি ও করতে পারেননি।আমরা স্মাট বাংলাদেশের সাথে সাথে ”স্মার্ট নড়িয়া, স্মার্ট সখিপুর” গড়তে চাই।স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে চাই। সখিপুর থানাকে উপজেলায় রুপান্তরিত ও সখিপুরে একটি হাসপাতাল গড়ে তুলতে চাই। শরীয়তপুর-২ আসনে এবারের নির্বাচন সন্ত্রাস,চাদাবাজি,টেন্ডারবাজি ,মাদক নির্মূল ও দুর্নীতির বিরুদ্ধে ভালবাসার নির্বাচন। তিনি এ সময় অভিযোগ করে বলেন গত কাল একই দিনে ধামারন ত্রিপল্লী বাজারের নির্বাচনী ক্যাম্প সহ আমার ঈগল মার্কার ৪টি ক্যাম্পে আগুন দিয়েছে নৌকার সমর্থকরা। তারা নিশ্চিত পরাজয় জেনে শুনেই এ ধরনের ঘটনা একের পর এক করে যাচ্ছেন। তিনি প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি অনুযায়ী সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরীতে ব্যর্থ হলে তিনি নিজে স্দ্ধিান্ত নিতে বাধ্য হবেন। খালিদ বলেন, জনগন যাকে খুশি তাকে ভোট দিবে। ভোট মানুষের আমানত ,ভোট দেয়া জনগনের নাগরিক অধিকার। তিনি বলেন আমি বিশ্বাস করি জনগন ভোট দিতে কেন্দ্রে গেলে তাদের পরাজয় নিশ্চিত জেনেই ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। মানুষ ভোট দিতে পারলে তাদের ভরাডুবি হবে আমি বিজয়ী হব।
জনতার আওয়াজ/আ আ