নতুন আঙ্গিকে আসছে দৈনিক দিনকাল: শিমুল বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন আঙ্গিকে আসছে দৈনিক দিনকাল: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যায় দলীয় মুখপত্র দৈনিক দিনকাল কার্যালয় পরিদর্শন করেন। এর আগে তিনি দৈনিক দিনকাল কার্যালয়ে পৌঁছলে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
মির্জা আলমগীর পত্রিকাটির বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং দৈনিক দিনকালে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পত্রিকাটিকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করে সারাদেশে পাঠকদের চাহিদা অনুযায়ী তাদের হাতে তুলে দেয়ার জন্য বিএনপির মহাসচিব আহবান জানান, তিনি সমগ্র দেশবাসীর হৃদয়ে জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করতে পত্রিকাটি আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে আশা প্রকাশ করেন। পাশাপাশি সারাদেশে দলীয় নেতা-কর্মীদের হাতে হাতে যাতে পত্রিকাটি পৌঁছতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানান।
মির্জা আলমগীর একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদেরও পত্রিকা ক্রয় করে পড়ার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, পত্রিকাটি হবে সর্বস্তরের মানুষের পাঠকপ্রিয়।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন আশা করছি খুব শীঘ্রই নতুন আঙ্গিকে নতুন কলবরে আসছে দৈনিক দিনকাল। এই পথ চলায় দেশ-বিদেশের অগণিত পাঠক নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীরা নানান প্রতিকূলতার মধ্যেও সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। আশা রাখি ভবিষ্যতে এই পত্রিকাটি পাঠকের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, প্রতিষ্ঠানের সিইও শরীফুল আলম, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানি, মিডিয়া সেলের সদস্য ও ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার, মিডিয়া সেলের সদস্য ও বিশেষ প্রতনিধি আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, আর্ট এডিটর হামিদুল হক মানিক, ডিইউজের সহ-সভাপতি ও দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক, সহকারী সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবুল হোসেন খান মোহন, যুগ্ম বার্তা সম্পাদক আবদুস সেলিম, ফটো সাংবাদিক বাবুল তালুকদার, মফস্বল সম্পাদক লিপি সরকার, দৈনিক দিনকালের ইউনিট চিফ আব্দুল্লাহ জেয়াদ, ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, সম্পাদনা বিভাগের প্রধান মন্মথ সরকার, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ