নতুন করে স্বৈরাচারের জন্ম বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না: সাদ্দাম - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে স্বৈরাচারের জন্ম বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র ও যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিগত ১৭ বছরের স্বৈরাচার সরকারের অবসান ঘটেছে, ফ্যাসিবাদ পালিয়েছে। নতুন করে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের পর একটি দল নতুন করে চাঁদাবাজি, ঘের দখল, জমি দখল, টেন্ডারবাজি ও ঘাট দখলের মাধ্যমে সাধারণ মানুষকে অশান্ত করে তুলছে। ফলে আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠিত হলে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী দেশ। সে লক্ষ্যে তরুণ প্রজন্মের নতুন ভোট ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকের পক্ষে দেওয়ার আহ্বান জানান তিনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সাদ্দাম।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর শহরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী সেক্রেটারি অধ্যাপক আলতাফ হোসাইন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (প্রসিকিউশন প্রশাসন) গাজী এম এইচ মনোয়ার হোসেন তামিম, বাগেরহাট-০৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আব্দুল আলীম, শেখ মঞ্জুরুল হক রাহাদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও হাফেজ সুলতান আহম্মেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, কচুয়া উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, জেলা শিবির সভাপতি হাফেজ মোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান।

প্রধান বক্তা আরও বলেন, ছাত্র ও যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকাই দেশকে সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দিতে পারে। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছে ইসলামী ছাত্রশিবির।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ