নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মটর পর্যন্ত বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালির সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ