নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে: অর্থ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে’ বলে আশা ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা ব্যক্ত করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ২৬ মার্চ দেশের একটি সর্বশ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে মানুষ। কারণ যুদ্ধে আহত ও শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ।

উপদেষ্টা আরও বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটিও একটি বিশেষ দিন। তাই স্বাধীনতা দিবস ও ৫ আগস্ট দুটোই দেশের জন্য শ্রেষ্ঠ দিন। উভয় দিনই সবসময় শ্রদ্ধাভরে পালন করতে হবে।

নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ