নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অন্য পেশা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ড. শেখ আব্দুর রশিদকে ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ১৪ অক্টোবর তিনি যোগদান করতে পারেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।
জনতার আওয়াজ/আ আ