নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, কে কোন পদে?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। যার ইংরেজি নাম হবে, National Citizen Party (NCP)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হচ্ছেন আখতার হোসেন। নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে।
আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
জনতার আওয়াজ/আ আ