নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বরণ করে নিতে প্রস্তুত বঙ্গভবন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বরণ করে নিতে প্রস্তুত বঙ্গভবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বরণ করে নিতে বঙ্গভবনকে প্রস্তুত করা হয়েছে। করা হয়েছে শপথ অনুষ্ঠানের ব্যবস্থা।

বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সোমবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর নতুন রাষ্ট্রপতি শপথ নথিতে সই করবেন। এ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকশ বিশেষ অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এজন্য বঙ্গভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন জানান, শপথগ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ