নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষা ইইউর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষা ইইউর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার দ্রুত সম্পন্ন করা জরুরি। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ। এ ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, তাদের স্বপ্ন পূরণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা আগ্রহী হলেও একটি স্থিতিশীল পরিবেশ তাদের জন্য জরুরি। মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও উন্নয়ন বাংলাদেশের সঙ্গে ইইউর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা ইস্যুতে মাইকেল মিলার বলেন, সমস্যার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। তবে এটি হতে হবে স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ পরিবেশে। নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও ইইউ বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ