নতুন সিনেমা দিয়ে ফিরছেন এষা দেওল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন সিনেমা দিয়ে ফিরছেন এষা দেওল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

 

বলিউডের তারকা দম্পতি ধর্মেন্দ্র-হেমা মালিনীর তনয়া অভিনেত্রী এষা দেওল। বিংশ শতাব্দীর শুরুতে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে অভিনয়ে এখন আর খুব একটা দেখা যায় না তাকে। পরিবার ও সন্তন নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী ফের ফিরছেন বড় পর্দায়। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর নতুন সিনেমার নাম ‘মাইন’। নতুন প্রজেক্টির বিষয়ে এশা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন। তবে সিনেমার নাম এবং পরিচালকের বিষয়টি গোপন ছিল। অবশেষে সেটিও প্রকাশ করলেন বলিউডের এই ধুম কন্যা।

সিনেমাটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শুটিং স্পটের একটি ছবি নিজের ইনস্টা একাউন্টে শেয়ার করে এশা লেখেন, ‘আমি আরও একবার আসছি। নতুন সহকর্মী, নতুন সিনেমা, নতুন এশা। সবাই আমার নতুন ছবিটির জন্য আশির্বাদ করবেন।’

এষার শেয়ার করা ছবিতে দেখা যায়, সিনেমার শুটিং শুরু হয়েছে ৯ জানুয়ারি। এই সিনেমায় এষার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ‘কাই পো চে’ তারকা অমিত সাধকে।

অ্যাকশন ড্রামা ধাঁচের এষার নতুন এই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা শচিন শ্রফ। প্রযোজনায় দেখা যাবে ইউভি ফিল্মসকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ