নবগঠিত স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের দোয়া ও মিলাদ মাহফিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবগঠিত স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৭:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৭:৪৮ পূর্বাহ্ণ

 

তাজ উদদীন, ফ্রান্স থেকে

প্যারিসের একটি হলরুমে রোববার নবগঠিত স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরীর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন যুগ্ম আহবায়ক লোকমান হোসেন।

প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন, বিশেষ অতিথি আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হোসেন আলী, যুবদল নেতা নাসিম আহমদ, যুবদল নেতা আব্দুর রব রানা, দিলোওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান আশিক, সোহেল আহমদ, আব্দুল গফফার জুনেদ, সোয়েব আহমদ, মাসুম আহমদ, এম এ দিলওয়ার, রফিকুল ইসলাম রুপক, জইন ইউ আহমদ জনি, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমদ জুয়েল, সদস্য কামাল হোসেন, আতিকুল হক আক্তার, আবেদ আহমদ, শহিদ মনি, নাজমুল ইসলাম, এমদাদুল হক রুবেল, জাকির হোসেন খান, আরমান বক্স রুমেল, জাহাঙ্গীর হোসেন, শামিম আহমদ, এস কে শাহীন, জামিল চৌধুরী, মামুন আহমদ, এনামুল হক কমর উদ্দিন, মাসুদ আহমদ, তামিম আহমদ, অলিদ আহমদ, সায়েল আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ