নবনিযুক্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্ট - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবনিযুক্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দিয়েছে গার্ড রেজিমেন্টের একটি দল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর রাত পৌনে ৯টার দিকে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ