নবম ওয়েজবোর্ড মালিক পক্ষের মামলার কারণে বাস্তবায়ন হয়নি: হুইপ দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবম ওয়েজবোর্ড মালিক পক্ষের মামলার কারণে বাস্তবায়ন হয়নি: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মালিক পক্ষের করা মামলার কারণে নবম ওয়েজবোর্ড এখনও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এর পরও তিনি সাংবাদিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে দ্রুত দশম ওয়েজবোর্ড গঠনের ওপর জোর দেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

এছাড়া অন্যান্য হুইপ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

হুইপ দুলু বলেন, গণমাধ্যমকে ইতোমধ্যে শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হলেও বাস্তবে তা পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। এর ফলে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকদের জন্যও সুনির্দিষ্ট বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। কোনো সাংবাদিক যেন জীবনের শেষ পর্যায়ে অর্থকষ্টে বা চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন না করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে নবীন সাংবাদিকদের অভিজ্ঞদের অনুসরণ করার পরামর্শ দেন। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতামুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। এছাড়া সাংবাদিকদের কার্যালয় সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ