নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবাবগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা, পুটিমারা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত নেতাকর্মীদের রূহের মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনা এবং নানাভাবে নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম ফতেহ, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরী, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো: ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল আলম (মামুন), পৌর বিএনপির সভাপতি মো: হুমায়ন কবির, ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও বিএনপি সভাপতি মো: আব্দুল ছাত্তার মিলন, বিএনপি নেতা মো: ফরিদ খান, মো: আবু সাইদ মিয়া, মো: মঞ্জুর এলাহী চৌধুরী (রুবেল), মো: রেজাউল করিম, মো: ইকবাল হোসেন, মো: নাজমুল হক, মো: মুক্তার হোসেন, মো: সারোয়ার হোসেন তারেক।

আলোচনা শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ