নবীনগর কৃষক দলে কোনো আওয়ামী লীগের দোসরের স্থান নেই: মামুন অর রশিদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবীনগর কৃষক দলে কোনো আওয়ামী লীগের দোসরের স্থান নেই: মামুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, এখন কেউ আর দিনের ভোট রাতে দিতে পারবে না, এখন দিনের ভোট দিনেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচনী দিনে মাঠে থাকবেন।

শনিবার বিকালে (২৩ আগস্ট ২০২৫) রতনপুর ইউনিয়নের শাহপুর সড়ক বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

রতনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের কুমিল্লা বিভাগস্থ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, সদস্য সাইফুল হক, জিল্লুর রহমান, মো. আল-আমিন, মো. আনোয়ার হোসেন বাবুল, মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক, মো. মোজ্জাম্মেল, ইব্রাহিম নাফিজ মিঠু, মো. মামুন সরকার, মোহিদুল ইসলাম ঝিনুক, আজাদ হোসেন, তোফায়েল আহমেদ তুহিন, শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় মো. আবুল বাশারকে সভাপতি ঘোষণা করে ৭১ সদস্যবিশিষ্ট রতনপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ